ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সরজিত কুমার দাস (৪৫)। তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করেন।

জানা যায়, সরজিত কুমার দাস মাঝে মাঝে গ্রামের নিজ বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান। হঠাৎ করেই গত ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে আছে।

চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন। পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের থালা-বাসন, তিনটি কলসি ও প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান, “চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালী থানাকে অবগত করি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।”

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয়দের অভিযোগ, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

মধুখালীতে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :