ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ

গত ১৪ জুলাই মধুখালী মরিচ আরতে যেখানে মরিচের দাম ৭ হাজার থেকে ৮ হাজারের মধ্যে থাকলেও গতকাল ১৫ জুলাই ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার মরিচ বিক্রি হয়েছে, ১৬ জুলাই বুধবার মধুখালী আরতে ঘুরে দেখা যায় মরিচ বাজার ৪ হাজার ৩ শত থেকে ৪ হাজার ৫ শত করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, এতে স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তারা বলছে, ভারত থেকে কাঁচামরিচ বাংলাদেশে আসায় দেশি মরিচের বাজার কমে গেছে এবং অতিরিক্ত বৃষ্টির কারনে কৃষকের নিচু জমির মরিচ গাছ মরে যাওয়ায় মরিচের দাম বেড়েছিল কিন্তু যাওবা কিছু মরিচগাছ বেঁচে আছে তাও যদি মরিচের দাম কমে যায় তাহলে মরিচ চাষীদের লোকসানে পড়তে হবে, উপজেলার বামুন্দী বালিয়াকান্দি গ্রামের কৃষক মরিচ চাষী শামসুল ইসলাম জানান, আমি প্রতি বছর ৫ থেকে ৬ পাকি জমিতে মরিচ আবাদ করি যা বৃষ্টির কারনে সাড়ে ৪ পাকি মরিচ নষ্ট হয়ে গেছে।

বালিয়াকান্দি উপজেলার চরারকান্দী এলাকার কৃষক আলমগীর বলেন মরিচে অতিরিক্ত বৃষ্টির কারনে মরিচ পচন ধরছে এরপর দাম কমে গেছে মরিচের দাম ৬ হাজার টাকার উপরে থাকলে লোকসান পুশাবে। কাদিরদী গ্রামের মরিচ চাষীর সাথে মরিচের আরতে কথা বললে তিনি বলেন পরশু শুনলাম ৮ হাজার টাকা আজকে ৪ হাজার ৩ শত টাকা এমনিতে মরিচ চাষ করে লোকশানে আছি এরপর দাম কম হলে চলতে পারবো না, একই গ্রামের ইকমল হোসেন বলেন, ভারতে মরিচ বাংলাদেশ ঢুকাই আমরা সাধারণ কৃষক মরিচের বেশি দাম পাচ্ছি না আর বেশি দাম না পেলে আমাদের লোকসান হবে।

মধুখালী আরতের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, একদিন আগে ৭ থেকে ৮ হাজার মরিচ ছিল হঠাৎ গতকাল থেকে মরিচের দাম কম এতে কৃষকের কিছুটা লোকশান হবে তবে ৬ হাজার টাকা মরিচ না থাকলে মরিচ চাষীদের লোকসানে পড়তে হবে তিনি আরো বলেন, প্রথম দিকে মরিচের দাম একেবারে কম ছিল এখন বৃষ্টির কারনে মরিচের দাম বৃদ্ধি হয়েছিল।

যতটুকু জানা যাচ্ছে ভারত থেকে মরিচ আসার কারনে দেশিয় মরিচের দাম কমে গেছে।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব এলাহী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২৭২০ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে ৭ হেক্টর জমি নষ্ট হয়ে গেছে ১৫০ হেক্টর জমিতে মরিচের গাছ আক্রান্ত হয়েছে, মরিচ চাষীরা প্রথম দিকে মরিচের দাম পায়নি কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির কারনে যখন দাম বৃদ্ধি পেলো, তখন আবার শুনছি ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে, আমরা কৃষি অফিসের পক্ষ থেকে মরিচ চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :