ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে এসএসসিতে সেরা ফরিদপুর সুগার মিল হাই স্কুল, পাসের হার ৯৩.৫৯ শতাংশ

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে ফরিদপুর সুগার মিলস্ হাই স্কুল। এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হয়েছে এবং ৬ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৯ শতাংশ। এ বছর বিদ্যালয়টির ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সন্তোষজনক ফলাফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে এবারের পরীক্ষায় এমন সাফল্য এসেছে। বিশেষ করে ৬ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কৃতকার্য শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পাঠদানের মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।

মধুখালী উপজেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জনের মধ্য দিয়ে ফরিদপুর সুগার মিলস্ হাই স্কুলের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

মধুখালীতে এসএসসিতে সেরা ফরিদপুর সুগার মিল হাই স্কুল, পাসের হার ৯৩.৫৯ শতাংশ

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :