ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে ইজিবাইক চালক মো. সাইফুল ইসলাম রাজু তার লাল খয়েরি রঙের ব্যাটারি চালিত ইজিবাইকটি নাস্তার জন্য একটি হোটেলে রেখে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে পুলিশ মধুখালী পৌরসভার মেছোড়দিয়া মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং ঢাকা জেলার মুগদা থানাধীন মান্ডা ছাতার এলাকার মৃত মোহাম্মদ নুরু খানের ছেলে শান্ত (৩৭)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ৫ জানুয়ারি সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :