দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
১৩২
বার পঠিত
মইজ্জ্যারটেকে পটিয়ার এক বন্ধুর হাতে অপর বন্ধু খুন
প্রদীপ্ত চক্রবর্তী: চট্টগ্রাম শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত মইজ্জ্যারটেকে আর্থিক লেন দেন নিয়ে বিরোধের জের ধরে দিদারুল আলম (৪৭) নামে এক ব্যক্তিকে কিল ঘুষি ও মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে । গত কাল রাত ১০ টার সময় কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক গোল চত্বরে এ ঘটনা ঘটেছে । নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা আবু তৈয়ব (৪৭ ) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের পুত্র। স্থানীয় জনগন জানান, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। নগরীর রেয়াজুদ্দিন বাজারে দিদারের একটি স্টেশনারির দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ চলছিল। শুক্রবার রাতে দিদার বাড়ির কাজ শেষ করে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জারটেক পৌঁছালে অভিযুক্ত তৈয়ব আগে থেকে উঁৎপেতে থেকে দিদারকে কিল ঘুষি ও মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম।তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে । অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনাগত ব্যবস্থা চলমান রয়েছে ।
প্রদীপ্ত চক্রবর্তী:
চট্টগ্রাম শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত মইজ্জ্যারটেকে আর্থিক লেন দেন নিয়ে বিরোধের জের ধরে দিদারুল আলম (৪৭) নামে এক ব্যক্তিকে কিল ঘুষি ও মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে । গত কাল রাত ১০ টার সময় কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক গোল চত্বরে এ ঘটনা ঘটেছে ।
নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা আবু তৈয়ব (৪৭ ) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের পুত্র।
স্থানীয় জনগন জানান, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। নগরীর রেয়াজুদ্দিন বাজারে দিদারের একটি স্টেশনারির দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ চলছিল।
শুক্রবার রাতে দিদার বাড়ির কাজ শেষ করে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জারটেক পৌঁছালে অভিযুক্ত তৈয়ব আগে থেকে উঁৎপেতে থেকে দিদারকে কিল ঘুষি ও মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম।তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে । অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনাগত ব্যবস্থা চলমান রয়েছে ।