ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

সাদ্দাম হোসেন রাজঃ

নরসিংদীর রায়পুরায় অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৮৫ হাজার টাকা জরিমানা, ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জংগি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোঃ মাসুদ রানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোঃ সোহেল রানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, খবর পাই নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিত ভাবে সার বিক্রি করে আসছে। অভিযানে ঐ বাজারে দেখতে পেলাম লাইসেন্স নেই অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযানে অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে ৬টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫০০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নানারখম অনিয়মের বিরুদ্ধেই আজকে এ অভিযান পরিচালনা করেছি। যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে। সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে তার ঐ ম্যাসেজ গুলো দেয়ার জন্য আজকের এ অভিযান। আগামীতেও তা অভ্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
সাদ্দাম হোসেন রাজ রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :