ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাট সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)

রনি রজবঃ 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) রাত ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মোঃ আশিক’কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ফিটিং অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+ সিরাপ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে টহল দল তাকে বিওপিতে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

ভোলাহাট সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)

আপডেট টাইম : ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :