ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাট ফুটানি বাজারে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর স্থায়ী কার্যালয় উদ্বোধন

মোঃ রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানি বাজারে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সেবার আলো ফাউন্ডেশন’। কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই, সম্পূর্ণ স্থানীয় তরুণ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় ফাউন্ডেশনটির স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৫টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “ফুটানি বাজার সেবার আলো ফাউন্ডেশন”-এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা এই কার্যালয়টি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য মো. তাসনিম আহমেদ তন্ময়-এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন পরিচালক মো. রবিন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহিদ হাসান।

বক্তব্যকালে পরিচালক ও সভাপতি বলেন, “স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখা।”

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বর্তমান সময়ে যেখানে অনেকেই অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল, সেখানে স্থানীয়দের নিজস্ব প্রচেষ্টায় এমন একটি মানবিক প্রতিষ্ঠানের স্থায়ী কার্যালয় স্থাপন সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যালয় থেকে নিয়মিতভাবে সামাজিক কার্যক্রম, দরিদ্রদের সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালিত হবে।

পরিশেষে সমাজের সকল স্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ভোলাহাট ফুটানি বাজারে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর স্থায়ী কার্যালয় উদ্বোধন

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :