দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৬১
বার পঠিত
ভোলাহাটে মুকুলে ভরপুর হয়ে উঠেছে আম গাছগুলো
রনি রজব: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আমবাগানগুলোতে মুকুলে-মুকুলে ভরপুর হয়ে উঠেছে। শীতের শেষে ফাগুনের মাঝামাঝি সময়ে ভোলাহাট উপজেলার আমগাছগুলো অপূর্ব শোভায় শোভিত করে রেখেছে সোনালি মুকুল। আবহাওয়া অনুকূলের কারণে আমগাছগুলোতে প্রচুর মুকুল আসায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা। উপজেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে, প্রায় সব আমবাগানেই মুকুলে-মুকুলে প্রাণবন্ত হয়ে উঠেছে গাছগুলো। আম চাষীরা এখন আমবাগানের পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক আমগাছই মুকুলের ভারে নুয়ে পড়ছে। আম চাষীদের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত আবহাওয়া আমের জন্য সহায়ক রয়েছে বলে তাদের ধারণা। গত বছরের তুলনায় এবার আমের ফলন বেশি হবে বলে আশা করছেন আম চাষীরা।
রনি রজব:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আমবাগানগুলোতে মুকুলে-মুকুলে ভরপুর হয়ে উঠেছে। শীতের শেষে ফাগুনের মাঝামাঝি সময়ে ভোলাহাট উপজেলার আমগাছগুলো অপূর্ব শোভায় শোভিত করে রেখেছে সোনালি মুকুল। আবহাওয়া অনুকূলের কারণে আমগাছগুলোতে প্রচুর মুকুল আসায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা।
উপজেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে, প্রায় সব আমবাগানেই মুকুলে-মুকুলে প্রাণবন্ত হয়ে উঠেছে গাছগুলো। আম চাষীরা এখন আমবাগানের পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক আমগাছই মুকুলের ভারে নুয়ে পড়ছে।
আম চাষীদের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত আবহাওয়া আমের জন্য সহায়ক রয়েছে বলে তাদের ধারণা। গত বছরের তুলনায় এবার আমের ফলন বেশি হবে বলে আশা করছেন আম চাষীরা।