দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান
রনি রজব: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ময়ামারী গ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ জন ব্যক্তিকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফিরোজ আলী (রিপন)। তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে নিজে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মো. মেসবাহুল হক (রনি), মো. ফেরদৌস আলী এবং তানভীর আহমেদ (টনি)-সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। বক্তারা জানান, বিসমিল্লাহ ফাউন্ডেশন প্রতিবছর দুই ঈদে আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। যদিও ফাউন্ডেশনের কার্যক্রম মূলত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, তবে মানবিক বিবেচনায় প্রয়োজন অনুসারে অন্যান্য এলাকাতেও সহযোগিতা করা হয়। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মাধ্যমে সংগঠনটি অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রনি রজব:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ময়ামারী গ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ জন ব্যক্তিকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফিরোজ আলী (রিপন)। তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে নিজে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. মেসবাহুল হক (রনি), মো. ফেরদৌস আলী এবং তানভীর আহমেদ (টনি)-সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
বক্তারা জানান, বিসমিল্লাহ ফাউন্ডেশন প্রতিবছর দুই ঈদে আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। যদিও ফাউন্ডেশনের কার্যক্রম মূলত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, তবে মানবিক বিবেচনায় প্রয়োজন অনুসারে অন্যান্য এলাকাতেও সহযোগিতা করা হয়।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মাধ্যমে সংগঠনটি অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।