ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

মোঃ রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০১ মার্চ) সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেফতার করা হয়।

অভিযানটি ভোলাহাট থানা-ধীন বটতলা (আলীর মোড়) গ্রাম এলাকায় পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মতিউর রহমান (৩০), পিতা: মোঃ মজিবুর রহমান, মাতা: মোসাঃ টগরী বেগম, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানকালে তার নিকট হতে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপক ০১টি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

ভোলাহাটে বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

আপডেট টাইম : ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :