দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৯৪
বার পঠিত
ভোলাহাটে একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হকের আর্থিক সহায়তা প্রদান
রনি রজবঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নে ২১ শে পদক প্রাপ্ত (২০২৪) সাদা মনের মানুষ জনাব জিয়াউল হক এর উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে লক্ষাধিক টাকা বিতরন ও আর্থিক সহায়তা করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও ২৮ শে রমজান (১৮ মার্চ ) বুধবার দুপুর ১ টার দিকে জিয়াউল হকের সাধারন পাঠাগারে এই আয়োজন করা হয়। জিয়াউল হক সাধারণ পাঠাগার ট্রাস্টের পরিচালক ও তরুন সংগঠক মহাব্বত হক বাঁধন এর সভাপতিত্বে এবং জনাব কাওকাবুল হক মাষ্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ শে পদক প্রাপ্ত জনাব জিয়াউল হক, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব গোলাম মোহাম্মদ ফিটু মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ পরিচালক জনাব সুলতান আহমাদ, মাওলানা জামালউদ্দিন কাশেমি,মাওলানা মিনহাজ উদ্দিন, প্রবীন শিক্ষক জনাব আজমুল হক মাষ্টার,আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শুধিজনেরা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও গরীব, দুঃখি,অসহায় দের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় জিয়াউল হক বলেন,সংশ্লিষ্ট সকল কে আন্তরিক ধন্যবাদ।এবং সামনের দিন গুলোতে এভাবে যেন মানুষের পাশে থেকে যেতে পারি তাহলে আমার লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।
রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নে ২১ শে পদক প্রাপ্ত (২০২৪) সাদা মনের মানুষ জনাব জিয়াউল হক এর উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে লক্ষাধিক টাকা বিতরন ও আর্থিক সহায়তা করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও ২৮ শে রমজান (১৮ মার্চ ) বুধবার দুপুর ১ টার দিকে জিয়াউল হকের সাধারন পাঠাগারে এই আয়োজন করা হয়।
জিয়াউল হক সাধারণ পাঠাগার ট্রাস্টের পরিচালক ও তরুন সংগঠক মহাব্বত হক বাঁধন এর সভাপতিত্বে এবং জনাব কাওকাবুল হক মাষ্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ শে পদক প্রাপ্ত জনাব জিয়াউল হক, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব গোলাম মোহাম্মদ ফিটু মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ পরিচালক জনাব সুলতান আহমাদ, মাওলানা জামালউদ্দিন কাশেমি,মাওলানা মিনহাজ উদ্দিন, প্রবীন শিক্ষক জনাব আজমুল হক মাষ্টার,আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শুধিজনেরা।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও গরীব, দুঃখি,অসহায় দের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় জিয়াউল হক বলেন,সংশ্লিষ্ট সকল কে আন্তরিক ধন্যবাদ।এবং সামনের দিন গুলোতে এভাবে যেন মানুষের পাশে থেকে যেতে পারি তাহলে আমার লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।