ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদ উপ-নির্বাচন

ভোটগ্রহণ আগামীকালঃ কেন্দ্রে গেছে উপকরণসহ সংশ্লিষ্টরা

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল সোমবার (১৭-৭-২০২৩)। এই নির্বাচনে, প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস), আরেকজন বাঘা পৌর সভার সংরক্ষিত ওয়ার্ডের (৭,৮,৯) সাবেক নারি কাউন্সিলর রিনা খাতুন (ফুটবল)।

শনিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হলেও নিরুত্তাপ ভোটে এখন আলোচনা চলছে হোটেল, রেস্তোরাঁ, বাস-টার্মিনাল, স্টেশন, ব্যবসা প্রতিষ্ঠান, গ্রাম- গঞ্জে। ভোটাররা হিসাব-নিকাশ করছেন প্রার্থীদের অতীত নিয়ে। ভোট কেন্দ্রে উপস্থিতির হার কম হবে বলে ধারনা অনেকের। তবে জয় পরাজয় নির্ধারন হবে জনসমর্থনে।

রোববার (১৬-৭-২০২৩) সকাল থেকে নির্বাচনের উপকরণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয়েছে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানগুলোর। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও গাড়ির স্বল্পতার কারণে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে অনেকটাই ভরসা করতে হয়েছে অবৈধ এসব যানে। পেয়ে গেছে অলিখিত বৈধতা। নির্বাচন শেষে ফিরে আসবে যানগুলো। পাবে পরিবহন খরচ। জাতীয় নির্বাচনসহ যে কোনো নির্বাচন এলেই অতি জরুরি হয়ে পড়ে এসব অবৈধ যান।

রোববার সরেজমিন, উপজেলা নির্বাচন অফিস,বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যানবাহনগুলো ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। গাড়ির ভিড়ে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
জনসাধারণের যাতায়াত, পণ্য পরিবহন, নির্মাণ সামগ্রীসহ সব ক্ষেত্রেই এখন জনপ্রিয় হয়ে পড়েছে নছিমন, করিমন ও ভটভটিসহ অবৈধ এসব যানবাহন। স্থানীয়ভাবে নছিমন, করিমন, ভটভটি ও কুত্তা গাড়ী নামে পরিচিত।

বৈধ কাগজপত্র ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে সড়ক, মহাসড়কেও। ঘটছে অহরহ দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তর এগুলোর অনুমোদন দিতে পারছে না আবার উচ্ছেদও করতে পারছে না। উভয় সংকটে পড়েছে সংশ্লিষ্ট দপ্তর। এসব অবৈধ যানগুলোই কখনও কখনও বৈধ হয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন,নির্বাচনে পরিবহন হিসেবে যে পরিমাণ গাড়ি দরকার, তা আমাদের নেই। তাছাড়া দূরদূরান্তে অটোভ্যানে উপকরণ পাঠানো অসম্ভব। গাড়ি পাওয়া যায় না। এখন নছিমন, করিমন গাড়িগুলো সবর্ত্র চলাচল করছে। আমাদেরও এসব পরিবহন ব্যবহার করতে হচ্ছে। এজন্য তাদের পরিবহন খরচ দেওয়া হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ জুলাই’ ২৩) উপজেলার ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৫৯জন প্রিজাইটিং অফিসারসহ ৪২০জন সহকারি প্রিজাইটিং অফিসার,৮৪০ জন পোলিং অফিসার নিযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ,আনসার-ভিডিপির পাশাপাশি থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্স ।

দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায়, মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ৮১ হাজার ৩৬২ এবং নারি ৮১ হাজার ২৭৫ জন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন,ভোটাররা যাতে সুষ্ট সুন্দর পরিবেশে ভোট দিতে পারেন,সেজন্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল প্রস্তুতি তাদের রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

উপজেলা পরিষদ উপ-নির্বাচন

ভোটগ্রহণ আগামীকালঃ কেন্দ্রে গেছে উপকরণসহ সংশ্লিষ্টরা

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :