ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় গাছে লাগানো পেরেক উদ্ধার করবেন কৃষক পিয়ারুল

কুষ্টিয়ার  ভেড়ামারায় গাছে লাগানো পেরেক উদ্ধার করবেন কৃষক পিয়ারুল । গাছ এবং মানুষ একে অপরের উপর র্নিভরশীল। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে মানুষ তা গ্রহণ করে এবং মানুষ কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে তা গাছ গ্রহণ করে।
তাই গাছ না বাচঁলে মানুষ বাচঁবে না। এজন্য ভেড়ামারা উপজেলায় বৃক্ষ পেরেক মুক্তকরণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলা চত্বরে এর শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহেল মারুফ।
পিয়ারুল ইসলাম নামের এক কৃষক এ কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। এবং প্রতিনিয়ত আশেপাশের এলাকায় রাস্তার ধারে গাছের সাথে লাগানো পেরেক উদ্ধার করবেন।
ইউএনও সোহেল মারুফ বলেন, প্রকৃতির শোভা বর্ধনেই নয় গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ। তাই পিয়ারুল ইসলাম যে মহতী উদ্যোগ নিয়েছে সত্যিই প্রশংসনীয়। উপজেলার রাস্তার ধার থেকে বিভিন্ন গাছে আটকানো পেরেক তুলতে তিনি যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে সহযোগিতা করবো।
পিয়ারুল ইসলাম বলেন, প্রায় লক্ষ্য করা যায় রাস্তার পাশে বিভিন্ন নামি দামি লোকের বা পেশার মানুষের নাম পদবী খচিত সাইনর্বোড লোহার পেরেক দিয়ে বসানো বা আটকানো থাকে গাছের শরীরে। গাছকে এভাবে আঘাত করা জীববৈচিত্র্যর জন্য ক্ষতিকর। তাই আমি আরও অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি গাছ থেকে পেরেক তুলতে কাজ করবো।
তিনি বলেন, এরআগেও আমি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে প্রায় তিন হাজার তালের বীজ রোপণ করেছি।
কুষ্টিয়ার প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করার মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন মিলন জানান, গাছে লোহার পেরেক দিয়ে আঘাত করে সাইন বোর্ড আটকানো ঠিক না এতে জীববৈচিত্র্যও ক্ষতি হয়।
বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে ৮-১০ ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না। অক্সিজেন তৈরি এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে।
বিভিন্ন প্রজাতির ফুলগাছ প্রকৃতিকে নয়নাভিরাম দৃশ্যে পরিণত করে। সবুজ বৃক্ষের সমারোহ আমাদের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। শুধু কি তাই গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষায় ওষুধ দেয়, গাছের কাঠ দিয়ে আমরা ঘরের শোভা বর্ধনে এবং ব্যবহারে প্রয়োজনে আসবাবপত্র তৈরি করতে পারি। অভাব ও বিপদে টাকার জোগান দেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

ভেড়ামারায় গাছে লাগানো পেরেক উদ্ধার করবেন কৃষক পিয়ারুল

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :