ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় ‘ব্রাজিল-আর্জেন্টিনা’র পতাকা যুদ্ধ উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে

ইসমাইল হোসেন বাবুঃ

ফুটবল বিশ্বকাপের আসর বসতে এখনো বেশ কিছু দিন বাকি থাকলেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগকে ঘিরে তৈরি হচ্ছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এখন বইছে নানা আনন্দর তীব্র উন্মাদনা।

প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের লক্ষ্যে সমর্থকেরা স্থানীয় জিকে ৩ নম্বর ব্রিজের উপর দুইপাস দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছে ফুটবলপ্রেমী সমর্থকরা। ফুটবল প্রেমীদের এই আবেগী বহিঃ প্রকাশে এলাকাটিকে এক উৎসব মুখর মিলনমেলায় রুপ দিয়েছে। ভেড়ামারার এই জিকের ৩নং ব্রিজ এখন দুই মহান ফুটবল শক্তির সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলের প্রতি নিঃশর্ত ভালোবাসা। সেই আবেগেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই এলাকাবাসী। এখানে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক তরুণরা যেন নেমেছেন ‘পতাকার লড়াইয়ে’। পাল্লা দিয়ে তারা পতাকা বানিয়ে ইতোমধ্যেই পুরো এলাকায় সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।

ব্রিজের এক প্রান্তে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা উড়িয়ে আর্জেন্টিনা সমর্থকেরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। অন্য প্রান্তে সবুজ-হলুদ ব্রাজিলীয় পতাকায় সেজেছে ব্রাজিল সমর্থকদের এলাকা।

দুই দলের সমর্থকদের এই শান্তিপূর্ণ প্রতিযোগিতা ভেড়ামারার সাধারণ মানুষের মধ্যে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

অন্যদিকে পিছিয়ে নেই এই গ্রামের আর্জেন্টিনা ভক্তরাও। তারাও ব্রাজিল সমর্থকদের টেক্কা দিয়ে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছেন এলাকা। জিকের ব্রিজের উপর দুইপাস দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো ফুটবল ভক্তদের মধ্যে দারুণ উৎসব দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুদলের সমর্থকেরা আলাদা আলাদা পতাকার লড়াই শুরু করলেও তাদের মধ্যে নেই কোনো বিরোধ বা বিভাজন বরং খেলাকে ঘিরে রয়েছে আনন্দ আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা বলে উভয় পক্ষই জানিয়েছেন। তারা বলেছেন, খেলার সময় তারা একসঙ্গে বড় পর্দায় বসে ম্যাচ উপভোগ করবেন।

ব্রিজটির এক পাসে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা উড়িয়ে নীল-সাদা বাহিনীর সমর্থকেরা তাদের অবস্থান জানান দিচ্ছেন। ঠিক বিপরীত দিকে সবুজ-হলুদ পতাকার সমারোহে ব্রাজিলীয় সমর্থকদের এলাকা সেজে উঠেছে এক বর্ণিল সাজে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এই নান্দনিক ও শান্তিপূর্ণ প্রতিযোগিতা স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ফুটবলের আমেজ ছড়িয়ে দিয়েছে।

ফুটবল অনুরাগী জিকে ৩নং ব্রিজের কাছে বাড়ি মামুন অর রশিদ জানান, বিশ্বকাপের এই ক্ষণটি সবার জন্যই আনন্দের বার্তা বয়ে আনে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমর্থনের এই প্রতিযোগিতামূলক আবহ যেন কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে। খেলা উপভোগের পাশাপাশি শান্তি বজায় রেখে বিশ্বকাপ উদযাপনের আহ্বান জানিয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

ফুটবলপ্রিয় মানুষের হৃদয়ের গভীর আবেগেরই বহিঃপ্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারার জিকে ব্রিজ এখন কেবল একটি অবকাঠামো নয়, বরং বিশ্বকাপ ফুটবলের দুই মহান শক্তির সমর্থকদের এক মিলনস্থল হয়ে উঠেছে। সবার প্রত্যাশা, এবারের বিশ্বকাপ উৎসব যেন কোনো বিবাদ ছাড়াই প্রতিটি মানুষের জীবনে অনাবিল আনন্দের খোরাক হয়ে ওঠে।

স্থানীয় দোকানি আব্দুল হান্নান বলেন, ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রিয় দল নিয়ে রীতিমতো পাগলামি শুরু হয়েছে। ফুটবলপ্রেমীদের এই পাগলামি সবাই পছন্দ করে। মাঠের বৈরিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিজের উপর পতাকা টাঙিয়েছেন। ইতিমধ্যে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকার অলিতে-গলিতে।

ভেড়ামারা বামনপাড়া কাচারি পাড়ায় বাড়ি,টিকটক করেন জান্নাতুল মালিহা নামের এক তরূণী বলেন, ‘দল যার যার, আনন্দ সবার। আমি আর্জেন্টিনার জার্সি পরে সমর্থক কাতারে দাড়িয়েছি। তবে ফুটবল তো আনন্দের মাধ্যম। এলাকার তরুণদের এই খুশিতে শরিক হতে পেরে আমারও ভালো লাগছে। আমরা চাই হাঙ্গামামুক্ত সুন্দর একটি বিশ্বকাপ উপভোগ করতে।

কথা হয় ৩নং ব্রিজের কাছে এলাকার তরুণ সানি, সাকিব জিকে ব্রিজটি ব্রাজিলের পতাকা দিয়ে সাজিয়েছেন। অত্র এলাকার চিকিৎসক জাহাঙ্গীর আলম পারভেজ বলেন, ‘খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। পুরো এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্বকাপ শুরুর আগেই এ আয়োজন গ্রামের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি করেছে।

ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বাজারের উপর স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বিশাল ব্রাজিলের পতাকা তৈরি করা হয়।

ব্রাজিল পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা জামিল হাছান জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। গ্রামের যুবকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে ফুটবল উন্মাদনা আরও ছড়িয়ে পড়ে।

আর্জেন্টিনার সমর্থক অত্র এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী হারুন আর রশিদ, রোকন, জাষ্টিস, সুইট,হূদয় ও লিখন বলেন, গত দুই বিশ্বকাপেও ঐক্যবদ্ধভাবে এমন আয়োজন এই এলাকায় করেছি। তবে প্রতিবারের ন্যায় এবার ও পূর্ব ভেড়ামারা ৩ নং ব্রিজ এলাকার জিকে ব্রিজ আমরা পতাকা লাগিয়ে সাজিয়েছি। গ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দলের সমর্থকেরা একসঙ্গে পর্দায় খেলা দেখি। এবার ও দেখবো। খেলার মাজে খাবারের আয়োজন করে থাকি। দুই দলের সমর্থকেরা একসাথে আনন্দ করে খাই। একসাথে বসে যুক্তিতর্ক করি। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়ান না। জনপ্রতিনিধি হিসেবে মিজানুর রহমান ডাবলু জানান আমরাও তাদের আনন্দে শরিক হই। তাদের উৎসাহ দেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারায় ‘ব্রাজিল-আর্জেন্টিনা’র পতাকা যুদ্ধ উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :