ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেজাল গুড় তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ক্ষতিকর রাসায়নিক উপাদান টেক্সটাইল রং ও চুন মিশিয়ে মিশিয়ে গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী ওমর আলী (৪০) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ফজল রহমানের ছেলে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার একটি কারখানায় দীর্ঘদিন ধরে ক্ষতিকর রাসায়নিক উপাদান টেক্সটাইল রং ও চুন মিশিয়ে গুড় উৎপাদন করছিলেন ব্যবসায়ী ওমর আলী।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২ ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় একশ’ কেজি ভেজাল গুড়, ৪০ কেজি চুন ও এক কেজি রং জব্দ করে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, খাদ্যপণ্যে অপদ্রব্য মেশানো জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি। ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

ভেজাল গুড় তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :