ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট:

আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‍্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পান্তা ও পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জাতীয় ও বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের শুভ সূচনা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এসে উপজেলা মুক্ত মঞ্চে শেষ হয়।

এরপর পান্তা ও পিঠা উৎসবে উপজেলা চত্বরে বিভিন্ন স্টলে পান্তা-ইলিশ খাওয়ার ভিড় জমে। দুপুর ১২টা থেকে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’ গান, দেশাত্মবোধক গান, লোকজ নৃত্য, রাখিবন্ধন, আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন:

বীর মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজি গোলাম মোস্তফা

আবুল কালাম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম

অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীগণ।

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপ নেয়।

তারা বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নেয় নতুন উদ্যমে কাজ করার আহ্বানে।

এই দিবসটি বাঙালির বাঙালিয়ানার, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে মৈত্রী, সম্প্রীতি, চেতনার জাগরণ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে পালিত হয়।

ঐতিহ্যবাহী বাঙালি পোশাক—বাহারী শাড়ি ও পাঞ্জাবি পরে, রঙ-বেরঙের প্ল্যাকার্ড-ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :