ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সীরাজ জেল হাজতে

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব শাহজাহান সীরাজকে আজ কুড়িগ্রাম জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

শাহজাহান সীরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন। ঘটনায় ছাত্র ও সাধারণ জনগণের অনেকে আহত হন, যার কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এছাড়াও, সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, পদ বিক্রি, এবং দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন এবং দলের ভিতরে স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

আজ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়, যা ভূরুঙ্গামারী রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সীরাজ জেল হাজতে

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :