ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর অভিযানে ইজারাদার শাহীন শিকদার আটক

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাট-বাজারের ১৪৩২ বাংলা সনের ইজারাদার আলহাজ্ব ফরিদুল হক শাহীন শিকদারকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল হাটে সরেজমিনে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র।

–

প্রত্যক্ষদর্শী ও হাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছিল। সেনাবাহিনী বাজারে উপস্থিত হয়ে এ বিষয়ে যাচাই-বাছাই করে অতিরিক্ত খাজনার প্রমাণ পাওয়ায় ইজারাদার শাহীন শিকদারকে ঘটনাস্থল থেকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

–

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। রাজনৈতিক জীবনে তার বিতর্কিত অধ্যায় রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমদের শাসনামলে তিনি যৌথ বাহিনীর হাতে আটক হন।

–

পরে, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তখন থেকেই তিনি দলীয় রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

–

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “আটককৃত শাহীন শিকদারকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। ফলে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি বা মন্তব্য করার সুযোগ নেই।”

–

নিউজ লেখা পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি। তবে এ ঘটনায় হাটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই মনে করছেন, ইজারার নামে অতিরিক্ত খাজনা আদায় ও হয়রানি দীর্ঘদিন ধরেই চলছিল, যা নিয়ে বহু অভিযোগ থাকলেও প্রশাসনিক হস্তক্ষেপ ছিল সীমিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর অভিযানে ইজারাদার শাহীন শিকদার আটক

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :