ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, অবিকৃত রইল সাড়ে ১৮ টন চাল

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিতরণ কার্যক্রমে অনিয়ম ধরা পড়ায় প্রায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত অবস্থায় গুদামে সিলগালা করে রাখা হয়েছে।

–

সরেজমিনে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বলদিয়া ইউনিয়নে ৫ হাজার ৭৪৫ জন হতদরিদ্র পরিবারের জন্য ৫৭ দশমিক ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তালিকায় স্থান পেয়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাসহ বহু সচ্ছল ব্যক্তি।

–

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার (নং-১১৩৮), ব্যবসায়ী রফিকুল ইসলাম (নং-২৯২১), স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান (নং-২৯৩৯), শিক্ষক আশরাফুজ্জামান (নং-২৫৭) ও আরমান আলী (নং-২৫৮)।

–

তাদের দাবি, এ তালিকা তৈরির বিষয়ে তারা কিছুই জানেন না। বিষয়টি সামাজিকভাবে তাদের হেয় করেছে বলেও অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান বলেন, ‘আমার নাম তালিকায় দেখে বিস্মিত হয়েছি। কে বা কারা এটি করেছে জানি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করছি।’

–

স্থানীয়দের অভিযোগ, এসব স্লিপ আগেই স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। তবে বিতরণের সময় সচেতন মহলের বাধার মুখে পড়ে এসব স্লিপে চাল উত্তোলন সম্ভব হয়নি।

–

বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বিতরণের শেষ দিনেও ১ হাজার ৮৪০ জন চাল নিতে আসেননি। তাদের জন্য বরাদ্দ চাল গুদামে সিলগালা করে রাখা হয়েছে।’

–

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘তালিকায় ভুলক্রমে কিছু সচ্ছল ব্যক্তির নাম চলে এসেছে। তবে স্লিপ বিক্রির অভিযোগ সঠিক নয়।’

–

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘তালিকায় অসঙ্গতি থাকায় বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাচাই–বাছাই করে নির্ভুল তালিকা তৈরির পর বাকি চাল বিতরণ করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, অবিকৃত রইল সাড়ে ১৮ টন চাল

আপডেট টাইম : ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :