ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে ব্লেড দিয়ে স্বামীর গলা কেটে পালিয়েছে স্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্লেড দিয়ে  গলা কেটে পালিয়েছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায়।  শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আহত ব্যাক্তির নাম মঈনুদ্দিন।  সে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের নুর ইসলামের পুত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার  পাথরডুবি ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর কন্যা সোমা খাতুন(২১) এর সাথে মঈনুদ্দিনের (৩২) এর বিয়ে হয়। বিয়ের ১ বছর পর সে সিঙ্গাপুর চলে যায়।

এদিকে স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে যায় স্ত্রী সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি বলে জানা গেছে। গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হত।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া বাধায় সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে সোমা তার স্বামীর গলা কেটে দেয় । পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুনঃ নাগরপুরে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে সাবেক ডি আই জি মো. রফিকুল ইসলামের মতবিনিময় সভা

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি জানান, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত স্ত্রীকে আইনের আওতায় আনা হবে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ব্লেড দিয়ে স্বামীর গলা কেটে পালিয়েছে স্ত্রী

আপডেট টাইম : ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :