ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি

আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুটি গ্রুপ একই সময়ে সোনাহাট স্থলবন্দরে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সোনাহাট স্থলবন্দরের একই স্থানে একই সময়ে বিএনপির দুটি গ্রুপ সমাবেশ ডেকেছে, যা ইতিমধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় উত্তেজনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সোনাহাট স্থলবন্দরটি পার্শ্ববর্তী দেশ থেকে পাথর ও কয়লা আমদানি করার গুরুত্বপূর্ণ পথ এবং এটি সরকারি রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান পরিস্থিতি সরকারের স্বার্থে ক্ষতি সাধন করতে পারে, এমন আশঙ্কা রয়েছে। এ কারণে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।

১৪৪ ধারা জারির ফলে, ভূরুঙ্গামারী উপজেলায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

স্থলবন্দরের স্থানীয় ব্যবসায়ী মোস্তাফা জানিয়েছেন, বুধবার স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমবায় সমিতির কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর কিছু বিতর্কিত বিএনপি নেতাকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে বৃহস্পতিবার স্থানীয় বিএনপির ডাকা সভায় সাবেক এমপি এবং সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে সকালে প্রশাসন জানায় যে, ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ দুই মাসে খুন ৫২২টি, ধর্ষণের ঘটনা ৭৭৪

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :