ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বস্তুাবন্দি যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে  ঢাকার মিরপুরের দুয়ারি পাড়া থেকে তাকে গ্রেফতার  করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন গ্রেফতারের  ত‍থ‍্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামির নাম শফিকুল ইসলাম শফি (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের বাড়াইটারী এলাকার ঝালেম  উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার মন্দিরের পাশের একটি সুপারি বাগানে শাহিন আলম (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করে লাশ বস্তায় ভরে পাশের ধান খেতে রেখে পালিয়ে যায় শফিকুল। পরে রবিবার (১৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ওই দিন নিহতের ছোট ভাই সিদ্দিক আলম বাদি হয়ে শফিকুল, তার মামা নুর মোহাম্মদ ও মা সকিনা বেগম এই তিনজনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি হত‍্যা মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে চুরি যাওয়া মোবাইল ফোন  ট্রাকিং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর থানার দুয়ারি পাড়া থেকে মামলার প্রধান আসামিকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে মামলার অপর আসামি সকিনা বেগমকে নিজ বাড়ি এবং নুর মোহাম্মদকে দিনাজপুর থেকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসা বাদে শফি বলেন উক্ত হত‍্যা কান্ডের সাথে সে একাই জড়িত।
ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে। শনিবার আসামিকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হত‍্যা কান্ডে ব‍্যবহৃত আলামত সংগ্রহ করা হয়। দুপুরে আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :