ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে ফিল্মি স্টাইলে তুলে এনে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে মেয়ে পক্ষের লোকজন এক যুবককে তুলে এনে হাত পা বেঁধে বেদম মার পিটের অভিযোগ পাওয়া গেছে। মার পিটের পর ওই ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে দিয়েছে তারা। মঙ্গলবার (৬ জুন) সকালে এমন একটি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবককে হাত পা বেঁধে নির্যাতন করছে কিছু লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে,  সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বৈদ্যতিক মিস্ত্রী নুরু মিয়ার ছেলে মোখলেছুর রহমান শান্ত (২০) প্রায় সময় একই গ্রামের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। ওই স্কুল ছাত্রী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে তার বাবা মাকে জানায়। এ বিষয়ে ইতিপুর্বে গ্রাম্য বিচার হলেও ওই ছাত্রীকে দেখামাত্র তার বুকে ট্যাটো আমি দেওয়ানা লেখা দেখাতো এবং বিভিন্ন অঙ্গীভঙ্গী করতো।
পরে গত ৪ জুন ওই স্কুল ছাত্রী তার বান্ধবীসহ প্রাইভেট পড়ে ভুরুঙ্গামারী সরকারী কলেজ মোড় সংলগ্ন মজনু মিয়ার বাড়ীর  সামনে আসা মাত্র ওই যুবক শান্ত তার প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য পথরোধ করে দাড়ায়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জাপটে ধরলে ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে বাড়ির মালিক মজনু পিয়ন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। অপরদিকে পরের দিন ৫ জুন আবারও ওই ছাত্রীকে আটক করে জাপটে ধরার সময় মেয়েটি আর্তচিৎকার করলে এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করে। পরে পুলিশি পাহাড়ায় এলাকাবাসী ওই যুবককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করে এবং ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে।
ভুক্তভোগী ওই মেয়ের বাবা মনসুর আলী বলেন, আমরা তো ওই ছেলেকে মারপিট করিনি। সে অপরাধ করেছে স্থানীয় লোকজন তাকে মারপিট করেছে। আমাদেন কি করার বলেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ওই যুবকের বাবা নুরু মিয়া বলেন, আমার ছেলে ওই মেয়েকে প্রেমের প্রস্থাব দিয়েছে এটা সত্যি কথা। এনিয়ে একবার বিচার সালিশও হয়েছে। আমার ছেলে ওই মেয়েকে প্রেমের প্রস্থাব দিয়েছে এ কারণে গতকাল দুইটা মোটরসাইকেল এসে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বেদম মারপিট করেছে মেয়ে পক্ষের লোকজন। পরে ছেলে আমার অসুস্থ হলে তারা হাসপাতালে ভর্তি করায়। একজন অপরাধ করলে কি নিজের হাতে আইন তুলিয়ে নেয়া যাবে বলেন। সে যদি অন্যায় করে থাকে তার বিচার আইন করতো। কেন তারা নিজের হাতে আইন তুলে নিলো। আমিও এর বিচার চাই। আমিও তাদের নামে থানায় মামলা করেছি।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ওই যুবকের বাবাও তার ছেলেকে মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ফিল্মি স্টাইলে তুলে এনে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :