ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ১৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ ও  বাপবিবোতে সংযুক্ত করার প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তাঁরা।
দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের সামনে অত্র জোনালের সব কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতি চলাকালে ভূরুঙ্গামারী জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।
এ সময় তারা বলেন সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের পেশাগত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কারণে ছয় এজিএমকে সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ এবং বাপবিবো এ সংযুক্ত করার প্রতিবাদ, পদ-পদবি ও পদমর্যাদার বৈষম্য, চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ী করণ, পদোন্নতির সুযোগ রাখা, ছুটি ভোগের সুবিধা, ৫% বিশেষ প্রণোদনাসহ ১৬ দফা দাবি তুলেন।
তাঁরা বলেন, পদোন্নতি, চাকরি স্থায়ী না হওয়াসহ নানা সমস্যায় তাদের পারিবারিক জীবনেও এর প্রভাব পড়ছে। এসব কারণে অনেকে তাদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। তাই পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :