ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নবজাতক কুড়িয়ে পেয়েছেন এক নিঃসন্তান দম্পতি। উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার (গুচ্ছগ্রাম) এলাকায় শুক্রবার (২৩ মে) সকালে নিজ বাড়ির টিউবওয়েলের পাশে শিশুটিকে দেখতে পান আসমাউল হুসনা আশা।

.

তিনি জানান, সকালে টিউবওয়েলে পানি আনতে গিয়ে একটি নবজাতক মেয়েশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের জানান। বিষয়টি জানানো হয় ভূরুঙ্গামারী থানায়। পুলিশের পরামর্শে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, “নবজাতকটির বয়স আনুমানিক ৬-৭ দিন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে কুড়িয়ে পাওয়া মায়ের কাছেই হাসপাতালে রাখা হয়েছে।”

.

তিনি আরও বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক যদি এক সপ্তাহের মধ্যে পাওয়া না যায়, তবে শিশুটিকে ঢাকার ছোট মনি নিবাসে পাঠানো হবে। তবে দত্তক প্রদানের বিষয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

.

নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে মিলন হোসেন ও আসমাউল হুসনা আশা বলেন, “আল্লাহ আমাদের সন্তান দেননি। হয়তো তিনি এই শিশুটিকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরাই একে মানুষ করতে চাই।”

.

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :