ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে এক যুবক আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে মিজানুর রহমান(৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবক উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া (ঢাকাইয়াপাড়া) গ্রামের ছদরুল ইসলাম(ছদু)র পুত্র।
এলাকাবাসী জানায়, মিজানুর রহমান মাদকাসক্ত এবং সংসারের কাজকর্ম ঠিকমত না করায় ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের পরের দিন তার স্ত্রীকে নিয়ে জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বেড়াতে যায়। মিজানুর মাদকাসক্ত ও কাজকর্ম না করায় তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে সংসার করবে না মর্মে জানিয়ে দিলে ২৫ এপ্রিল মিজানুর বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার পিতামাতা ও ভাইদের তার স্ত্রীকে এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে এবং সে আর নেশা করবে না মর্মে জানায়।
এদিকে তার স্ত্রীকে এনে না দেয়ার কারনে ২৯ এপ্রিল সকাল ১১টার সময়  মিজানুর স্ত্রী না আসার কারনে বাড়ির আসবাবপত্র  ভাংচুর শুরু করে এবং এক পর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ মাটিতে  ছুরে ফেলে দিয়ে পবিত্র কুরআন শরীফ অবমাননা করে। কুরআন শরীফের অবমাননা করার সংবাদটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পরলে এলাকার ধর্মপ্রান মুসল্লী ও তৌহিদী জনতা রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় বাড়ি ঘেরাও করে সর্বোচ্চ শাস্তির দাবী করে শ্লোগান দিতে থাকে।
ভুরুঙ্গামারী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে কুরআন অবমাননাকারী যুবক মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে এক যুবক আটক

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :