ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাসানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মো: হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরকে বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খান সন্ধীপের সাথে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে ‘হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন’। এ সময় বক্তারা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা সদরের প্রধান সড়কে হাতিয়া উপজেলা পরিষদ ও দ্বীপ সরকারি কলেজের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৩০টি সামাজিক সংগঠনের সদস্য প্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আনম নঈম শামীম খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক মহিব্বুর রহমান, আয়াত হোসেন জুয়েল, ডাঃ মো. জোবায়ের, মো. ফজলে এলাহি হৃদয়, জুনায়েদ, ওমর ফারুক হিমেল, এম.এ রব, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্দ্বীপের সাথে যুক্ত করার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খান। তারা বলেন, ভাসানচরের উপর অবৈধ দখলের ষড়যন্ত্র এবং আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে উপদেষ্টার পদত্যাগ এখন সময়ের দাবি।

তারা আরও জানান, ১৯৫৪ সালে নোয়াখালী জেলা থেকে সন্দ্বীপ চট্টগ্রামের সাথে যুক্ত হলেও সাগরে জেগে ওঠা নতুন চরগুলো নোয়াখালীর আওতায় রেখে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভাসানচর দিয়ারা জরিপের মাধ্যমে ৬টি মৌজায় অন্তর্ভুক্ত করা হয় এবং ২০০২-২০০৩ সালে হাতিয়া উপজেলাধীন বনবিভাগ সেখানে বনায়ন সৃষ্টি করে। বর্তমানে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ রাষ্ট্রীয় সকল কার্যক্রম হাতিয়া উপজেলার প্রশাসনিক ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে।

সরকারি গেজেট থাকা সত্ত্বেও ভাসানচরকে সন্দ্বীপের সাথে যুক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়াবাসী সংক্ষুব্ধ ও সোচ্চার। ইতোমধ্যে ঢাকায় ‘হাতিয়া দ্বীপ সমিতি’ ভাসানচর রক্ষা আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

ভাসানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :