ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভালোবাসা দিবসে সফল প্রেমিক বনাম ব্যর্থ প্রেমিক ফুটবল খেলা

নড়াইলে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়ায় এ ভিন্নধর্মী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘের আয়োজনে লক্ষ্মীপাশা স্কুল মাঠে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সফল প্রেমিক একাদশ ২-০ গোলে ব্যর্থ প্রেমিক একাদশকে পরাজিত করে।
আয়োজক কমিটির সদস্য কামাল হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে প্রত্যেকটা দিনই মনে হয় ভালবাসা দিবস। এজন্যেই আমাদের এ আয়োজন।বিশ্বকাপের রানার্সআপ হওয়া যেমন এক উৎসব আর চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব। যারা বিশ্বকাপ পাইছে তারা বুঝবে না; না পাওয়ার যন্ত্রণা। আর যারা বিশ্বকাপ ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে। তারা বুঝবে এর যন্ত্রণা।
এর মানে হলো এটা যে, যারা প্রেমে সফল হয়েছে তারা ব্যর্থতার মর্ম বুঝবে না। আর যারা ব্যর্থ হেেছ তারা বুঝবে না সফলতার মানে।এদিকে খেলা দেখতে আসা দর্শক তমিজ উদ্দিন বলেন, সৌজন্যমূলক ব্যতিক্রম এ আয়োজন আমাদের বেশ বিনোদন দিয়েছে।ভিন্নধর্মীয় আয়োজনে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। উভয় দলের জার্সিতে ও লেখা আছে সফল প্রেমিক একাদশ ও ব্যর্থ প্রেমিক একাদশ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’

error: Content is protected !!

ভালোবাসা দিবসে সফল প্রেমিক বনাম ব্যর্থ প্রেমিক ফুটবল খেলা

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :