দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১২৫
বার পঠিত
ভালাইপুরে বিদ্যুতের মিটার চুরি করে বিকাশে টাকা আদায়!
হুমায়ন আহমেদঃ চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকায় এক ধরনের অদ্ভুত প্রতারণার ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, চক্রটি প্রথমে বাড়ির বিদ্যুতের মিটার চুরি করে নিয়ে যায়। এরপর নির্দিষ্ট একটি বিকাশ নম্বর (০১৯৯১৮০৪৩৪৫) থেকে যোগাযোগ করে টাকা দাবি করে। টাকা পরিশোধের পর আবার মিটার ফেরত দিয়ে যায়। এভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করলেও মিটার ফেরত দেওয়ার কারণে ভুক্তভোগীরা বিষয়টি প্রকাশ করতে চান না। ফলে প্রতারকরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ভুক্তভোগীরা মনে করছেন, এটি সুসংগঠিত একটি চক্রের কাজ। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎ বিভাগের নজরে না এলে এ ধরনের প্রতারণা বেড়ে যেতে পারে। এদিকে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে বিকাশ কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট নম্বরটির বিষয়ে তদন্ত করার দাবি তুলেছেন তারা।
হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকায় এক ধরনের অদ্ভুত প্রতারণার ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, চক্রটি প্রথমে বাড়ির বিদ্যুতের মিটার চুরি করে নিয়ে যায়। এরপর নির্দিষ্ট একটি বিকাশ নম্বর (০১৯৯১৮০৪৩৪৫) থেকে যোগাযোগ করে টাকা দাবি করে। টাকা পরিশোধের পর আবার মিটার ফেরত দিয়ে যায়।
এভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করলেও মিটার ফেরত দেওয়ার কারণে ভুক্তভোগীরা বিষয়টি প্রকাশ করতে চান না। ফলে প্রতারকরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ভুক্তভোগীরা মনে করছেন, এটি সুসংগঠিত একটি চক্রের কাজ। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎ বিভাগের নজরে না এলে এ ধরনের প্রতারণা বেড়ে যেতে পারে।
এদিকে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে বিকাশ কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট নম্বরটির বিষয়ে তদন্ত করার দাবি তুলেছেন তারা।