ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারত বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প সহযোগিতার উন্নয়নে সেমিনার

হাই কমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম. আর. শামীম ২০ ফেব্রুয়ারি ২০২৪-এ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট – এসআইডিই ২০২৪ – বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদান করেন।

হাই কমিশনার প্রধানমন্ত্রী মোদির “মেইক ইন ইন্ডিয়া” ও “মেইক ফর দ্য ওয়ার্ল্ড” এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

হাই কমিশনার এসআইডিই ২০২৪-কে বাংলাদেশের সাথে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত।

হাই কমিশনার উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক, যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি। তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাবও রাখেন।

ভারতের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেরই বেশ কয়েকটি অগ্রগণ্য প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই আয়োজনে অংশগ্রহণ করে এবং ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্মের একটি পরিসর প্রদর্শন করে উপস্থাপন করে। এই সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ভারত বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প সহযোগিতার উন্নয়নে সেমিনার

আপডেট টাইম : ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
শেখ মফিজুর রহমান শিপন, ফরিদপুর :