ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারত ছাড়ছেন আশ্রয়ে থাকা আ.লীগ নেতাকর্মীরা

-ফাইল ছবি।

বৈষম্যবিরোধী আন্দোলনে এক দফার দাবির চাপে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। সেই দিনই ছোট বোন শেখ রেহানাকে সাথে করে ভারতে পালিয়ে যান তিনি।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও দেশ ছাড়েন। হঠাৎ করে দেশ ছাড়ার কারণে বেশির ভাগ নেতাকর্মীদেরকে আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে আশ্রয় নেওয়ার পর নতুন গন্তব্যের সন্ধান করছেন নেতাকর্মীরা।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়ার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ছাড়া ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য নেতাকর্মীরা নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে কোন কোন দেশে আশ্রয় নিচ্ছেন প্রতিবেদনে তা নিশ্চিত করা যায়নি।

ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশত্যাগ করেছেন তারা দ্রুত সময়ে বের হয়ে যান। তাই তারা সাথে করে অতিরিক্ত কাপড়-চোপড় বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রও নিয়ে যেতে পারেননি।

এদিকে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়নি। যতদিন পর্যন্ত কোন দেশে আশ্রয় নিবেন তা ঠিক করা গেলে তিনি ভারতেই অবস্থান করবেন জানানো হয় প্রতিবেদনে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ভারত ছাড়ছেন আশ্রয়ে থাকা আ.লীগ নেতাকর্মীরা

আপডেট টাইম : ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :