ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি তরুণী

সাজেদুর রহমান:

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন—নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিল্পী (৩৭), পাবনা জেলার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৬)।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ভারতে পাচারের শিকার হন। সেখানে প্রায় দেড় থেকে দুই বছর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিন নারীকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান বলেন, ফেরত আসা তিন নারীকে সংস্থাটির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যশোরের শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি তরুণী

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :