ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আটক

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

সোমবার ১৮ নভেম্বর গভীর রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করবে। এর প্রেক্ষিতে বিজিবির শিকারপুর বিওপির টহল দল রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আরও পড়ুনঃ কুষ্টিয়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে যৌথবাহিনীর অভিযান, দোকানপাট ভাঙচুর

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী’র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন। আটক কিরণের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আটক

আপডেট টাইম : ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :