ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে নিষিদ্ধ ঘোষিত কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ এখন বাংলাদেশে!

ভারতে নিষিদ্ধ ঘোষিত কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ এখন বাংলাদেশে পাচার হচ্ছে। এই দুইটি সিরাপ সেবনের পর নেশা হয়। এর আগে এসকাপ ও ডায়ালাক্স ডিসি নামে নতুন দুইটি সিরাপ মহেশপুর সীমসান্ত থেকে উদ্ধার হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে আসা ২৪ ধরনের মাদক এ পর্যন্ত উদ্ধার হয়েছে। আর এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাড়ি, প্যাথেডিন, বুপ্রেনরফিন (টি.ডি. জেসিক ইঞ্জেকশন), ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ (জাওয়া), বুপ্রেনরফিন (বনোজেসিক ইঞ্জেকশন), মরফিন, আইচ পিল, ভায়াগ্রা, সানাগ্রা, টলুইন, পটাশিয়াম পারম্যাংগানেট ও মিথাইল-ইথাইল কিটোন।

তবে সংখ্যায় এত হলেও আসলে বাংলাদেশের মাদকসেবীরা সেবন করে ৬ থেকে ১০ ধরনের মাদক। সবচেয়ে ভয়াবহতা ইয়াবাকে ঘিরে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত সবখানেই মিলছে ইয়াবা। যদিও সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরুর পর অনেকটা গোপনে বিক্রি হয় এই মাদক। এতো এতো মাদকের মধ্যে এবার কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ উদ্ধারের খবর দিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।

বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানে মালিকবিহীন নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ ৩০ বোতল সর্বমোট ৮০ বোতল  উদ্ধার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

error: Content is protected !!

ভারতে নিষিদ্ধ ঘোষিত কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ এখন বাংলাদেশে!

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :