ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে দীর্ঘ ৩ বছর জেল খেটে দেশে ফিরল এক নারীসহ ৫ বাংলাদেশি

সাজেদুর রহমানঃ

অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে দীর্ঘ ৩ বছর জেল খেটে স্বদেশে ফিরে এসেছে এক নারী সহ ৫ বাংলাদেশি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা রাতে তাদেরকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, এরা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে প্রবেশ করে। পরে কলকাতার দমদম পুলিশ তাদেরকে আটক করে জেলখানায় পাঠায়। সেখানে দীর্ঘ ৩ বছর জেলখাটার পর ভারত-বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

ফেরত আসারা হলো- যশোরের অভয়নগর থানার রানাগাতী গ্রামের আইয়ুব হোসেন মল্লিকের ছেলে রুহুল মল্লিক, শরিয়তপুর জেলার নড়িয়া থানার মুলাকান্দি গ্রামের হালান মোল্লার ছেলে মাসুম মোল্লা, চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্বসোনাই গ্রামের আবুল কাশেমের ছেলে রণি ও রণির স্ত্রী নাজমা বিবি এবং খুলনা জেলার ডুমুরিয়া থানার গোলনা গ্রামের মৃত মুকুন্দ বিশ্বাসের ছেলে শংকর কুমার।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাখাওয়াত হোসেন জানান, ফেরত আসাদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করবেন।

জাস্টিস এন্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে ফেরত আসাদের গ্রহণ পূর্বক রাইটস যশোর নামের মানবাধিকার সংস্থার বেনাপোল আবাসিক স্থলে রাখা হয়েছে। সকালে তাদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ‘হাঁস খেলা

error: Content is protected !!

ভারতে দীর্ঘ ৩ বছর জেল খেটে দেশে ফিরল এক নারীসহ ৫ বাংলাদেশি

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :