ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

সাজেদুর রহমানঃ

দীর্ঘ আড়াই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মা-ছেলেকে। রবিবার (১৪ ডিসেম্বর) রোববার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ) সাখাওয়াত হোসেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা মা-ছেলে খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) ও তার শিশু সন্তান মিসাইল খলিল শেখ (৩)।

ওসি সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই যান। সেখানে মা-ছেলে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সে দেশের আদালত তাদের আড়াই বছর সাজা দেয়।

মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে উভয় দেশেরে দূতাবাসের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহন করে আজ রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে যান। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে।

আড়াই বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার মা-ছেলে দেশে ফেরেন। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ‘হাঁস খেলা

error: Content is protected !!

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :