ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতীয় হাই কমিশন উদ্‌যাপন করলো “মৈত্রী দিবস”

স্টাফ রিপোর্টার

ভারতীয় হাই কমিশন ৬ ডিসেম্বর, ২০২৪-এ “মৈত্রী দিবস”-এর ৫৩তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে, ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিনটিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন। হাই কমিশনার বলেন, উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত এবং এই সম্পর্কের ভিত্তি হলো মানুষ। হাই কমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের রক্ষক হিসেবে তরুণদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটার ওপর বিশেষভাবে জোর দেন। তিনি সংযুক্তি, সংস্কৃতি ও বাণিজ্যে আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ, বিশেষত বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজ অংশগ্রহণ করে। এছাড়াও, কিছু বিদেশি মিশনের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল একটি প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন। তরুণ ও খ্যাতিমান শিল্পীগণ ঐতিহ্যবাহী, লোকজ ও আধুনিক সঙ্গীতের আবেগময় পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে সন্ধ্যাটিকে তারুণ্যের শক্তিতে পূর্ণ করে তোলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ভারতীয় হাই কমিশন উদ্‌যাপন করলো “মৈত্রী দিবস”

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
স্টাফ রিপোর্টার :