ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ২২৯ বার পঠিত
ভিসা আবেদন আরও সহজ ও দীর্ঘ লাইনের অসুবিধা কমিয়েছে ভারতীয় হাইক‌মিশন। এখন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভেক) ভিসা আবেদন ফরম জমা দেওয়ার পর প্রয়োজনে পাসপোর্ট ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।

ভারতীয় হাইক‌মিশন জানিয়েছে, ভারতীয় ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমানোর লক্ষ্যে ১১ জুলাই ২০২৩ থেকে কিছু ব্যবস্থা চালু করা হয়েছে।

এতে বলা হয়েছে, যে সকল আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

সুনির্দিষ্ট তারিখ এবং সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিপ্ট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারী যে এপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাক এ আসতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
অনলাইন ডেস্ক :