ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দাগনভুইয়ায় চাচাতো ভাইদের দখলদারিতে বিয়ে বাড়িতে চাঞ্চল্য

ভাতিজীর বিয়ের গেটে বাঁশের বেড়া!

মোহাম্মদ আবু নাছের:

ফেনীর দাগনভুইয়া উপজেলার ভবানীপুর গ্রামে এক অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

বুধবার (২৫ মার্চ) এক অনার্স পড়ুয়া তরুণীর বিয়েকে কেন্দ্র করে এমন ঘটনার অভিযোগ উঠেছে, যা সামাজিকভাবে নিন্দার ঝড় তুলেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার সম্মানিত শিক্ষিকা সাথী ম্যাডামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাত্রীর চাচাতো ভাই শাহাদাত ও রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিয়ের গেটের সামনে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে প্রবেশে বাধা সৃষ্টি করে। এতে বিয়ের পরিবেশে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এমন ঘটনায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ। একটি শিক্ষিত পরিবারের মেয়ের বিয়েতে এ ধরনের আচরণ শুধু অমানবিকই নয়, বরং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এলাকাবাসীর দাবি, এটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে ব্যক্তিগত ও প্রভাব বিস্তারের উদ্দেশ্য রয়েছে।

ঘটনার পরপরই গ্রামবাসী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলে। এ বিষয়ে দাগনভুইয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এলাকাবাসী আরও জানান, তারা বর্তমান সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছে, পারিবারিক অনুষ্ঠানে এমন অপ্রীতিকর ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠান এভাবে কলঙ্কিত হওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে হতাশার ছায়া। এখন দেখার বিষয়—প্রশাসন কত দ্রুত ও কার্যকরভাবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

দাগনভুইয়ায় চাচাতো ভাইদের দখলদারিতে বিয়ে বাড়িতে চাঞ্চল্য

ভাতিজীর বিয়ের গেটে বাঁশের বেড়া!

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :