ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাণ্ডারিয়ায় ১০ মণ জাটকাসহ দু’টি ট্রলার আটক, ৩ জেলের কারাদণ্ড

হাসান মামুনঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি সোলায়মান’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়।

অভিযানের সময় ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলার দুটি আটক করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

আটক ট্রলারে থাকা সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) ও হোসেন খান (২৫)কে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাণ্ডারিয়ায় ১০ মণ জাটকাসহ দু’টি ট্রলার আটক, ৩ জেলের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :