ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতঃ ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ^রদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দু’টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙ্গে গেছে।

তিনি বলেন, আমরা তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকারী ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দু’টি উদ্ধারের চেষ্টা করা হবে। তবে ঠিক কত সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে তা তিনি বলতে পারেননি।

এদিকে, বগি লাইনচ্যুতির পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতঃ ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :