ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

-ছবিঃ প্রতীকী।

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দুর্ঘটনায় নিহত নাঈম হোসেন রাজশাহীর একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈম ও তার বন্ধু মোটরসাইকেলে যোগে ভাঙ্গুড়া থেকে চাটমোহরে যাওয়ার উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে সকাল ১১টার দিকে মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম হোসেন সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকার নিচে তার দুই পা চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন নাঈমকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :