ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মানিক কুমার দাসঃ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (ভোর ৫টা) ভাঙ্গা থানাধীন বগাইল টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ ক্ষতবিক্ষত হয়ে সড়কে পড়ে থাকে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (ভোর ৫টা) ভাঙ্গা থানাধীন বগাইল টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ ক্ষতবিক্ষত হয়ে সড়কে পড়ে থাকে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।