ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, তদন্তের দাবি স্বজনদের

নুরুল ইসলামঃ

ফরিদপুরের ভাঙ্গায় একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক মাতুব্বর পূর্ব হাসামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদ মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকার জনৈক মিজানুর রহমানের পরিচালিত রিহ্যাব সেন্টারে গত বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে মাদকাসক্ত ও ভারসাম্যহীন অবস্থায় আব্দুর রাজ্জাককে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিহ্যাব সেন্টারের লোকজন তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

এদিকে নিহতের স্বজনরা রিহ্যাব সেন্টারের দায়িত্বশীলদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা কিংবা অন্য কোনো কারণে এ মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

error: Content is protected !!

ভাঙ্গায় রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, তদন্তের দাবি স্বজনদের

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :