ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ তিনজন আটক

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ এক দম্পতি সহ  তিনজনকে আটক করা হয়েছে। আজ  সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ১৮,শ পিচ ইয়াবা সহ পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করে। ওই দম্পতি  কক্সবাজার থেকে মাদকের এই চালানটি ‘হোম ডেলিভারি’ দিতে এসেছিলেন। আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মেয়ার ছেলে ওমর ফারুক (২৫),তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪) ও তার সহযোগী উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯)।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ জানান, কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে ওই দ¤পতি তাদের পেটের মধ্যে বহন করে। পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করা হয়। এরপর পরিস্কার করে পুনরায় প্যাক করে সেই মাদক ভাঙ্গায় বিভিন্ন স্থানে পৌছে দেয়া হয়।
ওই কর্মকর্তা আরও জানান, গত ১৪ জানুয়ারি ভাঙ্গা টোল প্লাাজা এলাকায় একই কৌশলে মাদকের বড় একটি চালান নেওয়ার সময় এক যুবক গ্রেপ্তার হয়। একই সিন্ডিকেটটি দীর্ঘদীন যাবৎ বিভিন্ন কৌশলে মাদক পাচার ও বিক্রি করে আসছিলা। মাদক ব্যবসায়ীরা যত কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছে। তাদের কৌশলে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়ে। মাদক পাচারকারীদের ধরতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ তিনজন আটক

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :