ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পান-সুপারি-জর্দা-ধূমপানকে 'না' বলুন

ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে হাজারো মানুষের সেবা

নুরুল ইসলামঃ

“পান সুপারি জর্দা ধুমপান কে না বলুন মুখের ক্যান্সার প্রতিরোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে আজ, ১১ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হলো এক ফ্রি ডেন্টাল ক্যাম্প। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১ হাজার সেবা গ্রহীতাকে বিনামূল্যে ডেন্টাল কেয়ার সুবিধা দেওয়া হয়।

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘারুয়া ইউনিয়নের প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প চলে। ১৩ জন দক্ষ ডেন্টাল চিকিৎসক সেবা দেন এবং দাঁতের সমস্যা নিয়ে আসা মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ফ্রি ডেন্টাল কেয়ার ক্যাম্পটির উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, মানুষের সেবা করাই এই ফ্রি ডেন্টাল কেয়ারের মূল উদ্দেশ্য। তিনি বলেন, এর আগে ফ্রি মেডিকেল আই ক্যাম্পও করা হয়েছে। ভোটের আশায় এই মানবিক কাজগুলো করছেন না জানিয়ে মুজাহিদ বেগ বলেন, “আমি ঘারুয়া বাসীদের ভালবাসি, তাই আমি আমার প্রিয় মানুষের কাছে এসেছি এবং তাদের সেবা করছি। ইনশাল্লাহ, অদূর ভবিষ্যতেও এভাবে সেবা করে যাব।”

এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল ওয়াজেদ এবং সঞ্চালনায় ছিলেন মোঃ শৌরভ বিশ্বাস।

ডাক্তার টিমের প্রধান ডাক্তার রফিকুস সালেহিন বেগ বাপ্পি জানান, ক্যাম্পে সেবা গ্রহীতাদের ভালোভাবে পর্যবেক্ষণ করে সমস্যা বিশ্লেষণ করা হয়। তাদের প্রাথমিক ওষুধের পাশাপাশি পেস্ট এবং টুথ ব্রাশ দেওয়া হয়। তিনি এ সময় সবাইকে নিয়মিত ব্রাশ করার পরামর্শ দেন। দাঁতের সমস্যা থেকে ক্যান্সার হতে পারে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি আহ্বান জানান, দাঁতের কোনো সমস্যা দেখা দিলে যেন দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।

ফ্রি ডেন্টাল কেয়ার পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন। তারা আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এবং এর সংশ্লিষ্টদের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পান-সুপারি-জর্দা-ধূমপানকে 'না' বলুন

ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে হাজারো মানুষের সেবা

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :