ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

মাহমুদুর রহমান তুরানঃ

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদসহ তিনজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় জামায়াতের ১০ কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে ও সন্ধ্যায় মাইনদ্দিনের মোড় এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫), একই উপজেলার জামায়াতকর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) ও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামের কাত্তিক চন্দ্র দাস।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান, রাত অনুমানিক ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুখে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আরেকটি বাস দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয়। এ সময় পরপর তিনটি বাস ও একটি মুরগীবাহী পিকআপের ধাক্কায় সামনে থাকা যানগুলোতে ধাক্কা দেয়। এতে দাকোপ উপজেলা জামায়াতের আমির প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় দলটির আরেক কর্মী নিহত হন।

পুলিশের এ সদস্য বলেন, ‘আমরা দুটি বাস ও একটি পিকআপ জব্দ করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে, বুধবার সন্ধ্যায় ভাঙ্গার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত হয় খাদে পড়া অটোরিকশাতে থাকা স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী কাত্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

আপডেট টাইম : ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :