ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাহমুদুর রহমান তুরানঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর আনুমানিক ১২ টায় ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য ও কৃষি উন্নয়নে অংশীদারের মাধ্যমে টেকসই কৃষি ও বালাইনাশক দুরীকরনে এই পার্টনার ফিল্ড কংগ্রেস ২৬ উদ্বোধন করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্তে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান।

এ সময় ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল- মামুন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ কাজী রমজান আলী,বিদ্যুতের আবাসিক প্রকৌশলি সাইদুর রহমান। এছাড়াও ভাঙ্গা উপজেলার স্থানীয় নতুন উদ্যমী কৃষক/ কিষাণী সহ কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, আধুনিক কৃষিতে ফসল উৎপাদনে ব্যাপক উন্নয়ন হলেও বালাইনাশক দুরীকরনের পদ্ধতি কিন্তু একটা নির্দিষ্ট গন্ডীর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সেটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে ফরমালিন ও বিষ মুক্ত ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ও পরবর্তীতে কৃষকদের কৃষি সমস্যার সমাধান করনীয় বিষয়ক সেবা দেওয়ার কথাগুলো ব্যক্ত করে দুই দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর উদ্বোধন করেন।

পরিশেষে স্থানীয় কিষাণ ও কিষাণীদের মাঝে ব্যাগ সন্মানী ও খাবার পরিবেশন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :