ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে ফরিদপুর -২ আসনে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে  মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সড়কে আটকে পড়েছে শত শত যানবাহন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী,পুকুরিয়া,আলগী
ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন ।

এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে । মানববন্ধনে হামিরদী ও আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। তাদের দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে তারা সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানের স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত একটি নোটিশ জারি হয়।এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী নামক দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথার সঙ্গে ফরিদপুর -দুই আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

এর প্রতিবাদ স্বরূপ সকাল সাড়ে আটটা থেকে ঢাকা -খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্টান্ড,আলগী ইউনিয়নের সুয়াদী,ঝাটুরদিয়া,ফরিদপুর -বরিশাল মহাসড়কের হামিরদী এবং ভাঙ্গা পৌরসভার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও বিক্ষোভ করছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন, আপনারা শান্ত থাকুন।আপনাদের দাবি নির্বাচন কমিশকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমরা সবাই ভাঙ্গা কে ভালোবাসি। আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে। এ সময় তিনি দুঃখ কষ্ট লাঘবে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।পরে দুপুর পৌনে একটার দিকে সড়ক অবরোধ তুলে নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে ফরিদপুর -২ আসনে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে  মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :